আজ থেকেই ব্যাঙ্কে ঢুকবে ‘যুবসাথী’র টাকা, ধর্মতলা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ থেকেই ব্যাঙ্কে ঢুকবে ‘যুবসাথী’র টাকা, ধর্মতলা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের যুবকদের জন্য বড় ঘোষণা করলেন Mamata Banerjee। শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, আজ থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকার প্রতিশ্রুতি মতোই অর্থ তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরকে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ধর্মতলার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের যুবসমাজ যাতে আর্থিক সহায়তা পায় এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যেতে পারে, তার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। সেই প্রতিশ্রুতিই আজ থেকে বাস্তবায়িত হচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন জেলায় নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে। ফলে বহু যুবক-যুবতী সরাসরি এই আর্থিক সহায়তার সুবিধা পাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top