আতঙ্কের মধ্যেও চলছে জমজমাতি বাজার, ফের সকলকে সচেতন হওয়ার আবেদন জানাল নেতাজী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোক্তারা

আতঙ্কের মধ্যেও চলছে জমজমাতি বাজার, ফের সকলকে সচেতন হওয়ার আবেদন জানাল নেতাজী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোক্তারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২ এপ্রিল, করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য এবার রানাঘাট নেতাজী বাজার সরিয়ে নিয়ে যাওয়া হল রানাঘাট হাসপাতাল মাঠে।রানাঘাট শহরের ভেতর এই বাজারে প্রচুর মানুষজন আসেন সব্জী মাছ কিনতে।কিন্তু সম্প্রতি লক ডাউনের ফলে মানুষজন এই বাজারে সস্তায় বাজার কিনতে আসেন।সরকারি ভাবে নানা বিজ্ঞপ্তি জারী করা হলেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে দুরত্ব বজায় না রেখে বাজারঘাট করছিলেন।অবশেষে নেতাজী বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগে ওই বাজার বেশকিছু সবজী, মাছ বিক্রেতাকে তুলে রানাঘাট ডিসপেনসারি লেন সংলগ্ন পুলিশ হাসপাতাল মাঠে স্থানান্তরিত করা হল।

এরফলে এবার দুরত্ব বজায় থাকবে ও ভিড় এড়ানো যাবে।পাশাপাশি এদিন বিক্রেতাদের মধ্যে করোনা সম্পর্কে সচেতন ও মাক্স ও স্যানেটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।বাজারের সমস্ত বিক্রেতাদের মাক্স বিতরন করেন নেতাজী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোক্তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top