
নিজস্ব সংবাদদাতা,আসানসোল,২০ শে জুলাই :একটি আদিবাসী মেয়ে কে গনধর্ষণ করার অভিযোগে হিরাপুর থানা ঘেরাও করল আদিবাসীদের সংগঠন লেকচার সঙ্গ। জানা গেছে গত বুধবার দিন হিরাপুর থানার অন্তর্গত দামোদর নদীর ঘাটে এক আদিবাসী যুবক ও যুবতী বেড়াতে গিয়েছিল। অভিযোগ ওই নদীর ঘাটে আটকে রেখে যুবতীকে গণধর্ষণ করে বেশ কয়েকজন। এরপর গতকাল অভিযোগ দায়ের করা হয়েছে হীরাপুর থানায়। কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আর সেই কারণেই হিরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল আদিবাসীদের সংগঠন। তাদের দাবি পুলিশ যদি কিছু না করে তাহলে তারা নিজেরাই আইন হাতে নিয়ে দোষীদের শাস্তি দেবে



















