আনুলিয়া স্টেডিয়াম ময়দানের খেলোয়ারদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল রানাঘাট মিউনিসিপ্যাল স্পোর্টস আকাডেমী

আনুলিয়া স্টেডিয়াম ময়দানের খেলোয়ারদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল রানাঘাট মিউনিসিপ্যাল স্পোর্টস আকাডেমী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২০ এপ্রিল, লকডাউনের সময় সবথেকে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাই এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বহু স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসন।

এবার রানাঘাট মিউনিসিপ্যাল স্পোর্টস আকাডেমীর উদ্যোগে আনুলিয়া স্টেডিয়াম ময়দানে দুঃস্থ খেলোয়ারদের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী।

রবিবার বিকেলে এই সামগী তুলে দিতে উপস্থিত ছিলেন রানাঘাট থানার আই সি রাজকুমার মালাকার, বিশিস্ট খেলোয়ার কেস্ট মিত্র, বিজন দাস সহ ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা। এদিন প্রায় ১০০ জন দুঃস্থ খেলোয়াদের এই সামগ্রী প্রদান করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top