আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলিগুড়িতে আয়োজিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলিগুড়িতে আয়োজিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি, সারা দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে শিলিগুড়িতেও পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। শুক্রবার সকালে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে ভাষা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবং মেয়র পারিষদ শংকর ঘোষ ও কাউন্সিলররা।

একইসঙ্গে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পঞ্চগড়ের জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাত সম্রাট অন্যান্য বিশিষ্ট। এরপর ভাষা শহীদদের আন্দোলন নিয়ে বক্তব্যের পাশাপাশি চলে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠান থেকে বাংলাদেশ থেকে আগত জেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয় শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top