আন্তর্জাতিক যোগ দিবস ও NEET-UG উপলক্ষে ভোর ৪টে থেকে বিশেষ মেট্রো পরিষেবা, বড় ঘোষণা কলকাতা মেট্রোর

আন্তর্জাতিক যোগ দিবস ও NEET-UG উপলক্ষে ভোর ৪টে থেকে বিশেষ মেট্রো পরিষেবা, বড় ঘোষণা কলকাতা মেট্রোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা -;আন্তর্জাতিক যোগ দিবস এবং NEET-UG ২০২৬ পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ২১ জুন, রবিবার যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল। ওই দিন রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান এবং দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলা NEET-UG পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভোর ৪টে থেকেই বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে রবিবার ভোর ৪টা থেকে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানো হবে। তবে সমস্ত লাইনের টার্মিনাল স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার নির্ধারিত সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সাধারণ রবিবারের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক অতিরিক্ত পরিষেবা চালানো হবে। সাধারণত যেখানে ১৫২টি মেট্রো পরিষেবা থাকে, সেখানে ওই দিন মোট ২১৪টি পরিষেবা চালানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১০৭টি আপ এবং ১০৭টি ডাউন পরিষেবা থাকবে।

মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উভয় দিকেই প্রতি ১৪ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। ভোর ৪টায় প্রথম দফার বিশেষ পরিষেবা শুরু হবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। একই সময়ে বিপরীত দিকেও শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটে বিশেষ পরিষেবা চালানো হবে।

কলকাতা মেট্রোর এই বিশেষ উদ্যোগের ফলে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষ এবং NEET-UG পরীক্ষার্থীরা ভোরবেলা সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top