নিজস্ব সংবাদদাতা,মালদা,৭ ই জানুয়ারি :আপ আনন্দ বিহার এক্সপ্রেস থেকে কচ্ছপ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।
জানা গিয়েছে ধৃতদের নাম নাথু রাম ও বাবলু রাম। এদের বাড়ি উত্তর প্রদেশের সুলতানপুর।আজ আব আনন্দ বিহার ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছতে রেল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। উদ্ধার হয় বেশ কয়েকটি কচ্ছপ ভর্তি ব্যাগ। সেখান থেকেই দুইজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়। রেল পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই কচ্ছপগুলি কে দক্ষিণ দিনাজপুর এ নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া মোট কচ্ছপের পরিমাণ 550 টি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ। এর পেছনে আর কে কে যুক্ত রয়েছে সে বিষয়ে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ। 



















