
নিজস্ব সংবাদদাতা, কলকাতা , ১০ই এপ্রিল : আবারও অস্ত্র সহ গ্রেফতার এক দুস্কৃতি। রাজারহাটের লাউহাটি পেট্রোল পাম্প এলাকা থেকে গ্রেফতার।ধৃতের নাম জহিরউদ্দিন মোল্লা।রাজারহাটের পানাপুকুর এলাকার বাসিন্দা।উদ্ধার একটি পাইপগান ও এক রাউন্ড গুলি।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাট এর লাউহাটি পেট্রোল পাম্পের কাছ থেকে জহিরউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। কি কারণে সে এই বন্দুক নিয়ে এই এলাকায় ঘুরছিল সেই বিষয় জানার জন্য আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।



















