আবারও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য দক্ষিণ রায়পুরে

আবারও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য দক্ষিণ রায়পুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা,২৩ নভেম্বর, ২০২০: ঢেলাহাট থানার দক্ষিণ রায়পুর ৯ নম্বর ঘেরিতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে ঢোলাহাট থানার পুলিশ। উল্লেখ্য গত ৩ বছর আগে একই থানার শংকরপুর এলাকার এক যুবতীর সঙ্গে রহমতউল্লা শেখ নামে এক যুবতীর বিবাহ হয়। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় ছিল বলে বাপের বাড়ির ধারণা। কিন্তু বিগত দুবছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হচ্ছিল। যার ফলে যুবতীর উপরে দিনের-পর-দিন অত্যাচার চালাত স্বামীসহ শ্বশুরবাড়ির লোক বলে অভিযোগ বাপেরবাড়ির। অভিযোগ পাল্টা অভিযোগ বাড়িতে বসাবসি মীমাংসার মধ্য দিয়ে দুবছর কেটে যায়।গত এক সপ্তাহ আগে ঢোলাহাটে নবী দিবস উপলক্ষে যুবতী তার বাপের বাড়িতে যায়। ঘরে ফেরে ৩ দিন আগে।

আবার শুরু হয়ে যায় অশান্তি। আজ সকালে যুবতীর শ্বশুরবাড়ি এলাকা থেকে ফোন করে জানায় গলায় দড়ি অবস্থায় দেহ ঝুলছে যুবতীর। লোকজন ঢোলাহাট থানা কে জানিয়ে জামাই বাড়িতে এসে পৌঁছায়। এসে দেখে মেয়ে মেঝেতে শুয়ে রয়েছে ততক্ষণে সবশেষ। ঢোলাহাট থানা পুলিশ এসে কাকদ্বীপ ময়নাতদন্তে পাঠাবার উদ্যোগ গ্রহণ করে।

আরও পড়ুন…এবার ‘দুয়ারে দুয়ারে’ যাবে সরকার, বাঁকুড়া থেকে একাধিক প্রকল্পের ঘোষণা মমতার

কিন্তু যেহেতু মেয়ের বিবাহিত জীবন মাত্র তিন বছরের সেহেতু ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর তবে ময়নাতদন্তের যাবে বলে জানা গিয়েছে। বর্তমানে মৃতদেহটি থানা চত্বরে রাখা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top