নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৭ই এপ্রিল : আবারো বন দফতরের বড়সড় সাফল্য। কলকাতার গ্যালিব স্ট্রিটে হানা দিয়ে বিপুল পরিমাণ পাখি উদ্ধার করে বন দফতরের অফিসাররা। ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
গোপন সূত্রে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আজ সকালে কলকাতার গ্যালিব স্ট্রিটে হানা দেয়। সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাশ্ববর্তী এলাকার গোডাউন থেকে বাজারের ব্যাগ ভর্তি অবস্থায় উদ্ধার হয় এই বিপুল পরিমাণ পাখি। যার মধ্যে একটি হিল ময়না। একটি কোকিলও রয়েছে।
বন দফতর সূত্রের খবর, মূলত এই পাখি গুলি আসানসোল এবং বর্ধমান এলাকা থেকে কলকাতায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এই বিপুল পরিমাণ পাখির মধ্যে প্রাপ্ত বয়স্ক থেকে একদম সদ্যজাত পাখিও রয়েছে। আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে আর কোথাও পাখি রাখা আছে কি না এবং এই চক্রে কারা জড়িয়ে রয়েছে। 
আবারও বড়সড় সাফল্য বন দফতরের
আবারও বড়সড় সাফল্য বন দফতরের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















