আবারো নাকা চেকিং-এ ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার

আবারো নাকা চেকিং-এ ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৯ ই এপ্রিল :আবারো নাকা চেকিং-এ ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার
বাগুইআটি হলদিরামের কাছে বাগুইআটি থানার পক্ষ থেকে নাকা চেকিং চলছিল নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিধান নগরের নতুন পুলিশ কমিশনার নটরাজন রমেশ বাবু প্রত্যেকটি থানাকে নির্দেশ দেয় নাকা চেকিং করার, গতকাল রাতে লেকটাউনের পরে আজ বাগুইআটিতে উদ্ধার 12 লক্ষ 25 হাজার টাকা। এক ব্যবসায়ী যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তার গাড়ি থামিয়ে তল্লাশি করলে উদ্ধার হয় টাকা । বাগুইআটি থানার পুলিশ মার্সিডিজ গাড়ি সহ সঞ্জয় সাহা নামে ব্যবসায়ীকে আটক করেছে। ওই ব্যাবসায়ী জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, খতিয়ে দেখছে এই টাকা লোকসভা ভোটের জন্য রাজনৈতিক কোন ব্যক্তির কাছে পৌঁছে দিচ্ছিল কিনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top