আবার নরেন্দ্র মোদির নেতৃত্বে এন ডি এর সরকার হবে কেন্দ্রে : মুকুল রায়

আবার নরেন্দ্র মোদির নেতৃত্বে এন ডি এর সরকার হবে কেন্দ্রে : মুকুল রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ১৯ শে মে : আবার নরেন্দ্র মোদির নেতৃত্ব এন ডি এর সরকার হবে কেন্দ্রে। বাংলাতেও ভালো ফল করবে বিজেপি। সপ্তদশ লোকসভার শেষ দফার র্নির্বাচন শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলন এই কথা জানা বিজেপির সর্বভারতীয় নেতা মুকুল রায়। তিনি আরো বলেন এই লড়াই বাংলার মানুষ বনাম টিএমসি র লড়াই হয়েছে। যেখানে মানুষ ভোট দিতে চেয়েছে সেখানে তৃণমূল তাদের বিভিন্ন উপায়ে আটকাতে চয়েছে কিন্তু শেষ লড়াইয়ের হাসি জনগণই জিতবে। এটা ইতিহাস সাক্ষী। নির্বাচনোত্তর সংঘর্ষের সম্ভবনা যথেষ্টই আছে বলে জানান মুকুল রায় সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীকে ফল ঘোষণার পর আরো সাত দিন রাখার জন্য আবেদন জানাবে বিজেপি। আর পশ্চিমবঙ্গে যে দল গণতন্ত্র মানে না সেই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্বীকৃতি থাকা উচিত কিনা তা নির্বাচন কমিশনের ভাবা উচিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top