
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১০ ই জুলাই :আবার উড়ালপুল-বিভ্রাট কলকাতায়। আবার শিরোনামে উল্টোডাঙ্গা উড়ালপুল। মঙ্গলবার পরীক্ষার সময় হঠাতই উড়ালপুলের পিয়ার ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ে। তারপরই বন্ধ করে দেওয়া হয় উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল। আজ উড়ালপুল পরিদর্শনে যান কে এম ডি এর ইঞ্জিনিয়ার রা তাদের চোখে এই ফাটল দেখা যায় তাই বিধান নগর পুলিশ কে ফ্লাইওভার বন্ধ করে রাখার নির্দেশ দেন কে এম ডি এর সিইও তার পরিপ্রেক্ষিতে আপাতত ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে যার ফলে ব্যাপক যানজট দেখা দিয়েছে ভিআইপি রোড ও ই এম বাইপাস রোডে প্রভাব পড়েছে উল্টোডাঙা সংলগ্ন অঞ্চলে।



















