
নিজস্ব সংবাদদাতা,লাউদোহা,৩ রা জুলাই :প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত প্রায় ১৪৩ জন গরিব মানুষদের জন্য ঘর বানিয়ে দেওয়ার টাকা থেকে ৫০০০ টাকা করে কাট মানি নেওয়ার অভিযোগ উঠল ইছাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সচিব মহাবীর সিং এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আজ স্থানীয় বাঁশগড়া গ্রামবাসীরা মহাবীর সিং কে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে স্থানীয় লাউদোহা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রাম মুক্ত করে।



















