আমফানে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছেনা তাই নিয়ে দক্ষিণ ২৪ পরগনার সাগরে বিক্ষোভ।

আমফানে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছেনা তাই নিয়ে দক্ষিণ ২৪ পরগনার সাগরে বিক্ষোভ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা,২৩ জুন:-▪ পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালালো বিক্ষোভকারীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা সাগর থানা এলাকার ধসপাড়া সুমতি নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয় সূত্রে খবর, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রান পাচ্ছেননা। এমনই অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা, ভিড় সরাতে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এরপর এই বিক্ষোভকারীরা পঞ্চায়েতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top