আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ দের পাশে দাঁড়ালো পূর্ব রেলের কর্মচারীরা।

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ দের পাশে দাঁড়ালো পূর্ব রেলের কর্মচারীরা।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হাওড়া:-▪ ঘূর্ণিঝড় আমফান ক্ষতিগ্রস্তদের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশন এর ডি আর এম ত্রাণ সামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম সংঘের হাতে। বুধবার বিকেলে হাওড়া স্টেশনের ডিআরএম বিল্ডিংয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের হাতে খাদ্য সামগ্রী, কম্বল, পোশাক আশাক, সাবান, মাস্ক এবং পানীয় জল তুলে দেন ডিআরএম ইসাক খান। এ বিষয়ে তিনি বলেন, পূর্ব রেলের কর্মচারীরা ব্যক্তিগত প্রচেষ্টায় অর্থ সংগ্রহ করে এই ত্রাণের বন্দোবস্ত করেন। যা ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ ২৪পরগনার উপকূলবর্তী এলাকার গ্রামগুলিতে পৌঁছে দেয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top