নিজস্ব সংবাদদাতা,মালদা,১০ ই জানুয়ারি :বাড়ির পাশের আমবাগান থেকে ক্ষতবিক্ষত ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। পরিবারের দাবি কেউ বা কারা ওই ছাত্রীকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার বামন গোলা থানা ২১ মাইল কলোনিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম সরস্বতী মন্ডল (১৫)।পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রী স্থানীয় মানিকরা স্কুলের নবম শ্রেণীতে পড়াশোনা করত। তার বাবা-মা ভিন রাজ্যে কাজ করে।সেই কারণে ওই ছাত্রী তার দিদা কুসুম রায়ের সঙ্গে থাকতো। সম্প্রতি কুসুম রায় অসুস্থ হয় তার চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যায়। ফলে ওই ছাত্রী বাড়িতে একাই ছিলো। এদিন ওই ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর দেওয়া হয় বামন গোলা থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















