আমাকে খুন করতে এলে আমি মিষ্টি খাওয়াবো নাকি। ঘাড় মটকে দেব : দিলীপ ঘোষ

আমাকে খুন করতে এলে আমি মিষ্টি খাওয়াবো নাকি। ঘাড় মটকে দেব : দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২৮ শে আগস্ট : আমাকে খুন করতে এলে আমি মিষ্টি খাওয়াবো নাকি। ঘাড় মটকে দেব। আমাদের এই ক্ষমতা আছে॥ বারাসাতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য খুনের রাজনীতি করি না , খালি হুমকিতে তৃণমূল ঘাবড়ে যাচ্ছে । এতেই ১৮ টা হয়ে গ্যাছে । বাকি যা আছে তাও হয়ে যাবে। আগে বলেছিলেন , আজও বললেন আবার -চিদাম্বরমের কোমরে দড়ি পড়লে কালীঘাটে সিবিআই য়ের পৌঁছাতে সময় লাগবে না । ‘ ইতিমধ্যেই অনেকের জগন্নাথ দর্শন হয়ে গেছে , ‘ তাঁর ব্যখ্যা । তিনি এও এদিন বলেন রাজ্যের আইপিএস আইএসেরা মোসাহেবি, তাবেদারি করছে নিজেদের পদোন্নতির জন্য।ফলে প্রশাসন ভেঙ্গে পড়ছে রাজ্যে । আর তৃণমূল বা মমতা ব্যানার্জীর মুখে ৩৭০ ধারা তুলে নেওয়া , কাশ্মীরে কারো না যেতে পারা এনিয়ে সমালোচনা মানায় না , জানালেন দিলীপ ঘোষ ।৩৭০ ধারার আলোচনায় তৃণমূল পৃষ্ঠ প্রদর্শন করেছে , কাশ্মীর শান্ত হোক তখন মুখ্যমন্ত্রী ঘুরে আসবেন, দিলিপ ঘোষের বক্তব্য ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top