আর্তের পাশে দাঁড়িয়ে মহৎ মানবিকতার পরিচয় দিলেন জঙ্গীপুরের পৌরপিতা মোজাহারুল

আর্তের পাশে দাঁড়িয়ে মহৎ মানবিকতার পরিচয় দিলেন জঙ্গীপুরের পৌরপিতা মোজাহারুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সারা বাংলায় পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সকলে আনন্দে মেতে উঠেছে। কিন্তু তার মধ্যে বিষাদের সুর বাজছে জঙ্গীপুরে। টানা কয়েকদিনের বৃষ্টিতে জল ধারণের ক্ষমতা হ্রাস পেয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে। তাই সেই জল ছাড়ায় রীতিমতন বন্যার রূপ ধারণ করেছে জঙ্গীপুরে। জঙ্গিপুর পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ডে বন্যার জল ঢুকে পড়ে। বন্যার কবলে পড়েছে ১৩ নং ওয়ার্ড। বন্যার জলে নাকানি চুবানি খাচ্ছে ওই ওয়ার্ডের বাসিন্দারা। ঘর ছাড়া বহু মানুষ। তাদেরই পাশে দাঁড়িয়েছেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মোজাহারুল ইসলাম। তিনি ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ১০ কেজি করে চাল এবং একটা করে ত্রিপল দিয়ে সাহায্য করছেন। পৌরপিতা মোজাহারুল ইসলাম অসহায়দের সমব্যাথী হয়ে মানবিকতার নজির গড়লেন জঙ্গীপুরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top