
পাকিস্তান : আর্থিক সমস্যায় ডুবে রয়েছে পাকিস্তান। এই অবস্থায় নজিরবিহীন পদক্ষেপ করল সে দেশের সেনাবাহিনী। প্রতিরক্ষা বাজেট বেশ কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সেনা। এই উদ্যোগের প্রশংসা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বুধবার ঘোষণা করেছেন, প্রতিরক্ষা বাজেটে কাটছাঁট করে সেই টাকা বালুচিস্তান এবং উপজাতি অধ্যুষিত এলাকার (ফাটা এরিয়া) নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে খরচ করা হবে।


















