আলিপুরদুয়ারের ফালাকাটাতে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

আলিপুরদুয়ারের ফালাকাটাতে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার,৭ই এপ্রিল : আলিপুরদুয়ারের ফালাকাটাতে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কার্যতঃ মোদি সরকারের তীব্র সমালোচনা করেন।তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃনমুলের আমলে নারদা সারদা হয়নি।এটা হয়েছে সিপিএমের আমলে।পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে তার ই উল্লেখ করেন।একগুচ্ছ উন্নয়ন হয়েছে তার ই তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।তিনি অভিযোগ করেন, বিজেপি মিছিলে গেলে ১০০০ টাকা দিচ্ছে।আর ভোট দিলে ৫ হাজার টাকা দিচ্ছেএগুলি জনগনের টাকা।দিল্লিতে শপিং মল পার্টি অফিস করছে।আমাদের উপর নজরদারী করছে।সি বি আই লাগাচ্ছে।চা বাগান প্রসঙ্গে বলেন, মোদি এখানে এসে বললেও চা বাগান ৭ টি খোলেনি।আজ একটা চা বাগান খুলে গেল।এন আর সি প্রসঙ্গে তিনি বলেন,ওরা বাংলায় হাত দিয়ে দেখুক।গুড়ে বালি।বাংলায় এন আর সি হবে না।তৃনমুল ৪২ এ ৪২.
বাংলাই পথ দেখাবে।বাংলাই দিল্লির সরকার করবে।মোদিকে কটাক্ষ করে তিনি বলেন উনি এখন উনি নকল চৌকিদার।এক্সপায়ারী প্রধানমন্ত্রী।এখন প্রেসক্রিপশন করার ক্ষমতা নেই।আগে নিজের ঘরের দিকে তাকান।পরে তাকাবেন তৃনমুলের দিকে।ওরা একটা দাঙ্গাবাজ কে প্রার্থী করেছে।জঞ্জাল,আমরা যাদের তাড়িয়ে দিই ওরা কোলে তুলে নিয়ে মিটিং করে।আবহাওয়া খারাপ থাকায় এদিন ৩০ মিনিট বক্তব্য রাখেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top