
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯শে জুলাই :বিশ্ব বাঘ্র্য সংরক্ষণ দিবসে আজ থেকে আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হল পাটনা থেকে আনা সাদা বাঘ,জলপাইগুড়ি চা বাগান থেকে উদ্ধার করে আনা দুটো চিতা বাঘের জন্য এনক্লোজার ও প্রায় দশ ফুটের মত চারটে অ্যানাকোন্ডা সাপ।

ও তিনটি হায়নাদের জন্য নতুন করে এনক্লোজাের উদ্ধোধন করা হল । এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উচ্চপদস্হ বন্যপ্রাণ আধিকারিকরাও ছাড়াও মন্ত্রী ব্রাত্য বসু সহ প্রমুখরা। তিনি বলেন পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বৃদ্ধি অনান্য রাজ্যের তুলনায় নিঃসন্দেহে বনদপ্তরের বহু কষ্টসাধ্য প্রচেষ্টার ফল। এছাড়া খুব শীঘ্রই বনদপ্তরে শূন্য পদে নিয়োগ পক্রিয়া চালু হবে তা থেকে সুন্দরবনে বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী এলাকাতে পশু চোরাচালানকারী সমস্যা কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হবে।




















