আশার আলো দেখালো প্লাজমা থেরাপি, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন করোনা রোগী

আশার আলো দেখালো প্লাজমা থেরাপি, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন করোনা রোগী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৬ এপ্রিল, দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।করোনা ত্রাসে জর্জরিত গোটা বিশ্বের প্রায় ২০০ টিরও বেশি দেশ।এই আতঙ্কের মধ্যেই মিলল এক টুকরো আশার আলো।করোনা আক্রান্ত রোগীদের প্লাজমা থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলার ক্ষেত্রে প্রথম পথ দেখিয়েছিল কেরালা।এবার দিল্লিতে প্লাজমা থেরাপির ফলে সুস্থ হয়ে উঠলেন এক ব্যক্তি।জানা যায়, কিছুদিন আগেই করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।তার উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা।সেই চিকিৎসায় ফল মেলে বলে জানা যায়।ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন সেই ব্যক্তি।এবার কলকাতাতেও প্লাজমা থেরাপির মাধ্যমে পরীক্ষামূলকভাবে চিকিৎসা করা শুরু হবে বলে জানা গিয়েছে।

প্লাজমা থেরাপির দ্বারা সুস্থ হওয়াকে কেন্দ্র করে নতুন পথ উন্মুক্ত হল বলে মনে করেছেন গবেষকরা।হয়তো এবার দেশ করোনা ভাইরাস বিনাশের দিকে এগোবে।বিশেষজ্ঞদের মতে, প্লাজমা প্রয়োগ বহু পুরনো এক পদ্ধতি। কোনও করোনা সংক্রমিত ব্যক্তি একবার সুস্থ হয়ে উঠলে তার শরীরে ওই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অ্যান্টিবডি তৈরি হয়। পরবর্তী ধাপে সেই সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের প্লাজমা অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করে চিকিৎসা করা হয়ে থাকে।এরূপ সাফল্যের পর দেশের বহু মানুষ, যারা করোনাতে আক্রান্ত হয়েছিলেন এখন সুস্থ রয়েছে সেই সকল মানুষ প্লাজমা দিতে এগিয়ে এসেছেন। তাঁরা জানান, তাঁরা খুশি হবে যদি তাঁদের রক্তের প্লাজমায় কেউ সুস্থ হয়ে ওঠেন।এ নিয়ে কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকেল বায়োলজি ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে প্লাজমা থেরাপি নিয়ে পরীক্ষা চালাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top