নিজস্ব সংবাদদাতা,বহরমপুর,১২ ই জানুয়ারি :১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও “আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচ্যারাল ফাউন্ডেসন ” এর উদ্যোগে বহরমপুর প্রবীনসভায় সমস্ত বৃদ্ধাদের জন্য একটি বনভোজন উৎসব ও শীতবস্ত্র বিতরণী সভার আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কল্যাণ কর্মকর্তা শ্রী আনন্দময় কোনার, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শ্রী অনুপ গায়েন,প্রাক্তন পৌরপিতা শ্রী জনার্দন ঘোষ সহ “আশ্রয়” এর সভাপতি শ্রী স্বদেশ চন্দ্র সিনহা ,আহ্বায়ক শ্রী সুভাষ রায় ও “আশ্রয়” এর সমস্ত সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী বিদ্যালয় পরিদর্শক সরস্বতী মন্ডল।সেন্ট জন এম্বুলেন্স এর ডিভিশনাল সুপারিটেন্ডেন্ট শ্রী সৌমেন সাহা।প্রবীণ সভার সহ সভাপতি হৈমন্তী দাসগুপ্ত
“আশ্রয়” এর সম্পাদক শ্রী সন্তু সিংহ এদিন বিশেষ কারনে উক্ত সভায় উপস্থিত হতে না পারায় এই অনুষ্ঠানটির বিষয়ে দুঃস্থ মানুষের পাশে থাকার বার্তা দেন। তিনি জানান আমরা অনেকেই আমাদের ইচ্ছানুযায়ী এই শীতকালে নিজের পরিবার সহ অন্য পরিবার একত্রিত হয়ে বিভিন্ন বনভোজন উৎসবে মেতে উঠি কিন্তু যে সকল বৃদ্ধ-বৃদ্ধারা তাদের পরিবার থেকে দুরে এক বৃদ্ধাশ্রমে তাদের শেষ জীবন অতিবাহিত করছে – তাদেরও তো মনে ইচ্ছা জাগে একটু আনন্দ করতে তাই আমাদের “আশ্রয় ” এর পরিবার আজকের এই বিশেষ দিনটিতে তাদেরকে সঙ্গে নিয়ে এক বনভোজন উৎসবের আয়োজন করেছে। 



















