নিজস্ব সংবাদদাতা ১লা মে ২০২১ আসানসোল: করোনা পরিস্থিতি নজরে রেখে শনিবার থেকে তিন দিন বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস ও মিনিবাস সংগঠনের পক্ষ থেকে ।এই মর্মে বাস সংগঠনের পক্ষ থেকে শুক্রবার লিখিত ভাবে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে।

শনিবার সকাল থেকে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় বেসির ভাগ বাস বন্ধ রয়েছে ।তবে বাস কর্মী রা জানান সকালের বেশ কয়েকটি দূরপাল্লার বাস চলাচল করেছে ।বেলার দিকে বাস পরিষেবা বন্ধ রয়েছে ।কোভিড পরিস্থিতি বাড়তে থাকায় বাস সংগঠনের পক্ষ থেকে সাধারণ যাত্রী ও বাস কর্মচারীদের কথা মাথায় রেখে জেলাতে তিন দিন বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুন…আংশিক লকডাউন শুরু হলেও বেঁধে দেওয়া সময়ের পরেও বাজারে ব্যবসায়ীদের দোকান বন্ধ করালো পুলিশ



















