আসানসোলে পরপর দুটি লরিতে আগুন, আতঙ্কে এলাকাবাসী

আসানসোলে পরপর দুটি লরিতে আগুন, আতঙ্কে এলাকাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২০ ডিসেম্বর, ফের পাঞ্জাবীমোড় ফাঁড়ি থেকে ১০০ মিটার দূরে একটি দাঁড়িয়ে থাকা ১০ চাকা লরিতে লাগলো আগুন। বিষয়টি স্থানীয় এলাকার দারোয়ান লক্ষ্য করে পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশকে খবর দিলে, পুলিশ দমকল বিভাগের খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

১০ চাকার লরির পাশেই আরেকটি ১০ চাকার লরিতেও আগুন ছড়িয়ে যায়। পাশেই ছিল জনবসতি দমকল বিভাগ সঠিক সময়ে না পৌঁছলে, সেই জনবসতিতে আগুন লাগার সম্ভাবনা ছিল।। ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে পাঞ্জাবীমোড় ফাঁড়ির সামনেই এই ১০ চাকার লরি তে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকাল পর্যন্ত ঐ দাঁড়িয়ে থাকা লরির ড্রাইভার এর কোন খবর পাওয়া যায়নি। কিভাবে কেন লাগলো আগুন তা নিয়েও সন্দেহে সকলেই। এই ঘটনায় গণেশ গড়ায় নামের ওই দারোয়ান পুলিশের খবর না দিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে দাবি এলাকাবাসীর। লাগোয়া এলাকায ঘনবসতিপূর্ণ থাকায় বড়সড় বিপদের আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা। তবে দাঁড়িয়ে থাকা লড়িতে কিভাবে কেন লাগলো আগুন তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। শুক্রবার সকাল পাঁচটা নাগাদ লাগে এই আগুন। এই আগুনে ১০ চাকার লরির সামনের কেবিন পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। তবে লোকজন কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top