
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৫ এপ্রিল, আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র বুধবার আসানসোল জেলা হাসপাতাল পরিদর্শন করেন। মেয়র জিতেন্দ্র তেওয়ারি সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসের সঙ্গে দেখা করার পাশাপাশি আইসোলেশান ওয়ার্ড, ফিভার ক্লিনিক সহ অন্যান্য সবকিছুর ব্যাপারে খোঁজ খবর নেন। মেয়রের নির্দেশে জেলা হাসপাতাল চত্বর স্যানিটাইজেশন করা হয়।
মেয়র জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাধুবাদ দিয়ে বলেন, আপনারা করোনা ভাইরাসের বিরুদ্ধে যোদ্ধাদের মতো কাজ করছেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, সরকার ও প্রশাসন আপনাদের সঙ্গে আছে। কারোর কোনও অসুবিধা হলে তাদের পাশে আছেন বলে জানেন জিতেন্দ্র তেওয়ারি।


















