আসানসোল রেলস্টেশনে বহু প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়

আসানসোল রেলস্টেশনে বহু প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,আসানসোল,৯ ই মার্চ :আসানসোল রেলস্টেশনে যাত্রী সাচ্ছন্দের বহু প্রকল্পের শিলান্যাস করলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র সহ অনান্য রেল আধিকারিকরা।
এদিন আসানসোল স্টেশনে অতিরিক্ত ফুট ওভারব্রিজ, ৬ টি নতুন এস্কেলেটর, স্টেশন চত্বরে নতুন বাসস্ট্যান্ড, ২ নম্বর প্ল্যাটফর্মের উচ্চতাবৃদ্ধি ও নতুন শেড, ৫ নম্বর প্ল্যাটফর্মের নতুন লাউঞ্জ তৈরির ভিত্তিপ্রস্ত্রর স্থাপন করেন বাবুল সুপ্রিয়।
আনুমানিক প্রায় ১৭-১৮ কোটি টাকা খরচ হবে আসানসোল স্টেশনে উন্নয়নশীল এই প্রকল্প গুলিতে। এদিন বাবুল সুপ্রিয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের একটি চিঠি দেখিয়ে বলেন,আসানসোল রেলস্টেশনে আরও ৬ টি এস্কেলেটর তৈরি করাত মঞ্জুরি দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top