ইএম বাইপাসের কাছে তারকাদের আবাসনে আগুন, আতঙ্কে বাসিন্দারা

ইএম বাইপাসের কাছে তারকাদের আবাসনে আগুন, আতঙ্কে বাসিন্দারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – সোমবার সকালে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন টলিপাড়ার এক তারকাখ্যাত আবাসনে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাঁচতলার একটি ব্যালকনি থেকে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
ঘটনা নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। নিরাপত্তারক্ষীরা দ্রুত সবাইকে সতর্ক করেন। স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি পড়ে যায় নিচে নামার জন্য। বহু বাসিন্দাকে সিঁড়ি দিয়ে তড়িঘড়ি নেমে আসতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে শেষ খবর। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও আতঙ্কে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে এলাকা।
ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top