
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা :-▪ বসিরহাট মহকুমা ঘরোয়া মিলাকা সন্দেশখালি বসিরহাট হিঙ্গলগঞ্জ ইছামতির বাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা, কোন জায়গায় নদীর জল স্তর বেড়ে গিয়ে বাঁধ ছাপিয়ে গ্রামে ও বাজারে জল ঢুকছে।সেই চিত্র ধরা পড়ল হিঙ্গলগঞ্জ বাজার এলাকায়। বাজারের দোকানে জল ঢুকে প্রচুর ক্ষতির পরিমাণ ব্যবসায়ীদের। আজ শুক্রবার দুপুর বারোটা নাগাদ ইছামতি নদীর বাঁধ ছাপিয়ে নোনা জল ঢোকে বাজারে। কোথায় কোমর সমান আবার কোথাও বা এক হাঁটু জল ।সব মিলিয়ে সময় যত যাচ্ছে লাগাতার নিম্নচাপের ভ্রুকুটি জোরে নদীর জল বাড়ছে তার ফলে জল বন্দি হয়ে পড়ছে গোটা এলাকা।



















