
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১৩ ই মার্চ; উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির জেলিয়াখালী অঞ্চলের পশ্চিমখন্ড পাখিরালয়ের কাছে ইছামতি নদীর ফেরি ঘাটে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার । মৃত মহিলার বয়স আনুমানিক বছর ৪০ । অন্য জায়গায় খুন করে দেহটি পশ্চিম খন্ডের পাখিরালয় ফেরীঘাটে কে বা কারা ফেলে দিয়ে যায়। সন্দেশখালী থানার পুলিশ তদন্তে নেমেছে। ফেরীঘাটের মাঝি মাল্লারদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশেপাশের গ্রাম গুলির বাসিন্দাদের কাছে কথা বলে মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহ টি বসিরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।



















