ইছামতি ব্রিজে পণ্যবাহী ট্রাকে আগুন, আতঙ্কে স্থানীয়রা

ইছামতি ব্রিজে পণ্যবাহী ট্রাকে আগুন, আতঙ্কে স্থানীয়রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৫ মার্চ, ইছামতি ব্রিজে পণ্যবাহী ট্রাকে হঠাৎ আগুন লেগে যায়।ঘটনাস্থলে ২টি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইছামতি ব্রিজের ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, পণ্যবাহী ট্রাকে আগুন লেগে যায় যার ফলে ভয় পেয়ে যে যার মত পালাতে শুরু করে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।কি কারনে এই আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। সকলের প্রাথমিক অনুমান, ওই ট্রাকে চটের বস্তা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।পাশাপাশি ট্রাকের মধ্যে কোন দাহ্য পদার্থ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top