নিজস্ব সংবাদদাতা ২রা মে ২০২১ : ৪৫ হাজার ভোটে জয়ী হলেন ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন। তৃনমুল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেনের জয়ী হওয়ার সাথে ইটাহার বিধানসভার সকল মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মহান নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের নিরীখে ইটাহারের মানুষ তাঁকে ভোট দিয়েছেন বলে জানালেন ইটাহারের নবনির্বাচিত বিধায়ক মোশারফ হোসেন। প্রার্থী জয়ী হতেই তৃনমূল কর্মী সমর্থকেরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। বিজয় মালা পড়িয়ে দেন তৃনমুল তুর্কি নেতা মোশারফ হোসেনকে। সবুজ আবীরে একে অপরকে রাঙিয়ে দেন তৃনমূল কর্মীরা। জয়ী তৃনমূল প্রার্থী মোশারফ হোসেন জানালেন মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে ইটাহারের উন্নয়ন করবেন।
আরও পড়ুন…ফল ঘোষণার পর কারচুপি হয়েছে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের হতে পারে নন্দীগ্রামে গণনা



















