ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহারণ, সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ আজই

ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহারণ, সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ আজই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – আজ কলকাতার ঐতিহাসিক Eden Gardens-এ মহারণ। মুখোমুখি India national cricket team ও West Indies cricket team। সুপার এইট পর্বের এই ম্যাচ থেকেই ঠিক হয়ে যাবে, শাই হোপদের দল এগোবে, নাকি সূর্যকুমার যাদবদের ভারত পৌঁছে যাবে সেমিফাইনালে। দুই দলের কাছেই ম্যাচটি কার্যত মরণ-বাঁচনের লড়াই।
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে চাপে পড়েছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানের জয়ে কিছুটা স্বস্তি ফেরে শিবিরে। তবে বড় রান করেও ভারতের বোলিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না কোচ Gautam Gambhir ও অধিনায়ক Suryakumar Yadav। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও বদল আসবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিল। তবে তাদের বোলিং ছিল চিন্তার কারণ। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে মরিয়া ক্যারিবিয়ানরা। ফলে ইডেনের লড়াইয়ে কৌশলগত বদল দুই দলেই দেখা যেতে পারে।
কলকাতার পিচ স্পিন সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই অতিরিক্ত স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে তিলক ভার্মাকে ছয় নম্বরে পাঠানো হয়েছিল। মাত্র ১৬ বলে অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। হার্দিক পাণ্ড্যের সঙ্গে পঞ্চম উইকেটে ৪১ বলে ৮৪ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন তিলক। ফলে একই কৌশল কি আজও দেখা যাবে, সেই দিকেই নজর থাকবে।
গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর দুই দলই প্রোটিয়াদের কাছে হেরে চাপে। তাই আজকের ম্যাচে হার মানেই বিদায় ঘণ্টা বেজে যাওয়ার সম্ভাবনা। ইডেনের গ্যালারিতে উপচে পড়া সমর্থকদের সামনে উত্তেজনা যে চরমে উঠবে, তা বলাই বাহুল্য।
ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং বা কুলদীপ যাদব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top