
নিজস্ব সংবাদদাতা,আসানসোল,২৭ শে জুলাই :ইভিএম নয় ব্যালট চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে সামনে নিয়ে আসতে গোটা রাজ্যের সাথে সাথে আসানসোল মিছিল করা হল। আসানসোলের বিএনআর মোড় থেকে কোর্ট পর্যন্ত মিছিলটি যায়। কোট থেকে আবার বিএনআর পর্যন্ত মিছিলটি ঘুরে আসে মিছিলে নেতৃত্বদেন অভিজিৎ ঘটক। উপস্থিত ছিলেন আলপনা ব্যানার্জি অন্যান্য নেতৃত্ব এবং কাউন্সিলররা।


















