বিদেশ – ইরানকে ঘিরে উত্তেজনার আবহে বড় বার্তা দিল আমেরিকা। যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন সেনা সরানো হবে না বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। বৃহস্পতিবার (ভারতীয় সময়) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ এই ঘোষণা করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, সমস্ত মার্কিন রণতরী, যুদ্ধবিমান ও সেনাবাহিনী ইরানের আশেপাশেই মোতায়েন থাকবে। শুধু তাই নয়, ওই এলাকায় অতিরিক্ত অস্ত্র ও ক্ষেপণাস্ত্রও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, যতক্ষণ না ইরানের সঙ্গে একটি ‘সত্যিকারের চুক্তি’ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ মার্কিন সেনা Tehran-এর আশেপাশেই অবস্থান করবে।
এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই টানটান পরিস্থিতির মধ্যে এই ধরনের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন নজর থাকবে, কূটনৈতিক স্তরে দুই দেশের মধ্যে আদৌ কোনও সমঝোতা তৈরি হয় কি না।


















