দেশ – জ্বালানি সংকটে বড় স্বস্তি এল ভারতের জন্য। হরমুজ প্রণালী বন্ধ না রেখে ইরান জানিয়েছে, ভারতের পাশাপাশি আরও চার দেশের জাহাজ নিরাপদে হরমুজ পার করতে পারবে। এর মধ্যে রয়েছে Russia, China, Pakistan এবং Iraq।
ইরানের বিদেশমন্ত্রী Abbas Araghchi সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “হরমুজ পুরোপুরি বন্ধ নয়। ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলির জাহাজগুলোকে নিরাপদে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারতের, চিনের, রাশিয়ার, পাকিস্তানের এবং বাংলাদেশের কিছু জাহাজ নিরাপদে হরমুজ পার হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেছেন, “অনেক জাহাজ মালিক এবং দেশের সঙ্গে সমন্বয় করে আমাদের অনুমতি নিয়েছে। যুদ্ধের পরও এই দেশগুলির জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।” এই ঘোষণার ফলে ভারতের জ্বালানি ও সামুদ্রিক সরবরাহ নিরাপত্তায় বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।




















