
বাংলাদেশ : ইলিশের বংশ বৃদ্ধির জন্য শেখ হাসিনা সরকার বঙ্গোপসাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু অভিযোগ, মৎস্যজীবীরা সরকারের নির্দেশ মানছেন না। তাঁরা নিষেধাজ্ঞা অমান্য করেই সাগরে মাছ শিকার করছেন। সাগরে ইলিশ শিকার বন্ধ থাকায় গত প্রায় এক মাস ধরে প্রতিদিন গড়ে অভ্যন্তরীণ নদী থেকে আহরিত একশো থেকে দেড়শো মন ইলিশ আসছিল বরিশাল মোকামে। কিন্ত হঠাৎ করে সাগরে মাছ ধরা ২২টি ট্রলার আসে পোর্ট রোড মোকামে। প্রতিটি ট্রলারই ছিল ইলিশবোঝাই।আবার দুই মাস সাগরে ইলিশ ধরা বন্ধের ঘোষণায় মৎস্যজীবীরা হতাশ।


















