
নিজস্ব সংবাদদাতা,ক্যানিং ,১১ ই জুন :ইলেকট্রিক তারে শক খেয়ে মৃত এক ব্যক্তি ।
ক্যানিং থানার নিকারী ঘাটা অঞ্চলের মৌখালী গ্রামের ভীম শিকারী (৫৮)।গত শনিবার সন্ধ্যায় এলাকায় ইলেকট্রিক না থাকায় তিনি হাই টেশন লাইনে মেরামতি করতে ইলেকট্রিক পোষ্টারের ওঠেন।সেই সময় তাকে শক মারলে তিনি ছিটকে মাটিতে পড়ে যায়। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। শনিবার থেকে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার গভীর রাতে তিনি মারা যায়। দেহটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়।



















