নিজস্ব সংবাদদাতা, নদীয়া,৩১ শে মার্চ :গত কয়েক দিন যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সম্পর্কে একটি বিশেষ ভোট আবেদন এর ভিডিও ভাইরাল হওয়ায় বিতর্ক তৈরী হয়েছিল ইসকন এর ভূমিকা নিয়ে,সেই ভিডিও সম্পুর্ন ফেক বা মিথ্যে বলে দাবি জানালো ইসকন কর্তৃপক্ষ।প্রসঙ্গত গত কয়েকদিন আগে ফেসবুক,হোয়াটস আপ এর মতন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।যে ভিডিও তে দেখা যাচ্ছিল যে,ইসকন কতৃপক্ষ তাদের ভক্তদের আসন্ন লোকসভা ভোটে রাজ্যের একটি বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন।
সেই ভিডিও যে সম্পুর্ন ফেক তা দাবি জানালো ইসকন।রবিবার ইসকনের সদর দপ্তর নদীয়ার মায়াপুরে সাংবাদিক দের এই কথা জানিয়েছেন জনসংযোগ আধিকারিক রসিক বরণ দাস ওরফে রমেশ মহারাজ।তিনি দাবি করেছেন,যে প্রচার চলছে তা মিথ্যা।ইসকন একটি ধর্মীয় প্রচারক সংস্থা।তার কাজ কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করা নয়।তিনি এই বিষয়ে নির্বাচন দপ্তরকে তদন্ত করে দেখার আবেদন জানিয়েছেন।পাশাপাশি ইসকনের ভক্তদের প্রতি তার আবেদন,যার যেখানে ইচ্ছে সেখানে ভোট দিন,ইসকন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।
ইসকন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না :রমেশ মহারাজ
ইসকন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না :রমেশ মহারাজ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















