ইসলামপুরে চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

ইসলামপুরে চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৯ এপ্রিল ২০২১ উত্তর দিনাজপুর: ইসলামপুরে চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ছোঁড়া গুলিতে আহত ৩।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের ভদ্রকালী এলাকায়। আহত তিন গুলিবিদ্ধকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি চা বাগান দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে।এরপরই গুলি চালানোর ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত ছড়রা গুলিতে আহত হয়েছেন তিনজন। তাঁরা প্রত্যেকে ইসলামপুর মহাকুমা হাসপাতাল এ ভর্তি রয়েছেন।আহতদের একজন রাকেশ হোসেন জানিয়েছেন, তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের আহতপক্ষের গোষ্ঠী পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে প্রচারে নামলে হেরে যাওয়ায় ও মনোমালিন্যের কারণে অপর গোষ্ঠী তাঁদের ওপর হামলা চালায়। বিরোধী পক্ষের ছোঁড়া    গুলিতে আহত হয়েছেন তিন যুবক। প্রত্যেককেই ইসলামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন…অবশেষে  সেচখালের জল থেকে উদ্ধার হলো দেহ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top