
নিজস্ব সংবাদদাতা,কুলটি, ৩ রা জুন :ইসিএল এর জমিতে নবনির্মিত বিজেপির কার্যালয় ভেঙে দিল সংস্থার নিরাপত্তারক্ষীরা। আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের কুলটি থানার ঝালবাগানে গতকাল একটি অস্থায়ী কার্যালয় নির্মাণ করে স্থানীয় বিজেপি কর্মীরা । খবর পেয়ে ঠিক তার চব্বিশ ঘণ্টার মধ্যে কার্যালয়টি ভেঙে দিল ইসিএল এর নিরাপত্তাকর্মীরা । ঐ জমিতে কার্যালয় নির্মাণের অনুমতি না নেওয়ায় এই পদক্ষেপ বলে সংস্থার সূত্রে জানানো হয় । ভাঙতে এসে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয় তাদের । অন্যান্য স্থানে জবরদখলদারদের উচ্ছেদ করা না হলে ফের একই জায়গায় কার্যালয় নির্মাণ করা হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয় ।


















