নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১২ ই আগস্ট :ঈদের দিন ছুটি থাকলেও সকাল থেকেই ১৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। আগে থেকেই খবর ছিল ১৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা।

সে কারণেই এলাকার ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটির দিন থাকা সত্ত্বেও পুরসভার আধিকারিকদের নিয়ে ১৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।




















