ঈদের শুভেচ্ছায় কূটনৈতিক বার্তা: নরেন্দ্র মোদি-র চিঠি তারেক রহমান-কে ঘিরে জোর আলোচনা

ঈদের শুভেচ্ছায় কূটনৈতিক বার্তা: নরেন্দ্র মোদি-র চিঠি তারেক রহমান-কে ঘিরে জোর আলোচনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে থাকা তারেক রহমান-কে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা নতুন করে কূটনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঠানো চিঠিতে মোদি ঈদের শুভেচ্ছা জানিয়ে ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং ঐক্যের বার্তা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে বিশ্বের মুসলিম সম্প্রদায় আত্মসংযম ও প্রার্থনার মাধ্যমে সময় কাটান এবং ঈদ সেই সাধনারই আনন্দময় পরিণতি। একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের কামনা করেছেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা মুহাম্মদ ইউনূস-এর সময়কালে আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই সময় বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব চরমে পৌঁছায় এবং বিভিন্ন উগ্র সংগঠনের পক্ষ থেকে উসকানিমূলক বক্তব্যও সামনে আসে। এমনকি চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ভারতীয় স্বার্থে হামলার ঘটনাও ঘটে, যা দুই দেশের সম্পর্কে চাপ তৈরি করে।
তবে বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে মোদির ঈদের শুভেচ্ছা বার্তা শুধু সৌজন্য নয়, বরং দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার কূটনৈতিক ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। চিঠিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক—এই প্রত্যাশাই তাঁর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top