
নিজস্ব সংবাদদাতা,ক্যানিং,২৭শে মে :উচ্চ মাধ্যমিকে পাশ না করায় বিষ খেয়ে আত্মঘাতী ছাত্রী।
সোমবার ক্যানিং নলিয়া খালী জে,এন,হরিনারায়ণ বিদ্যাপিঠের ছাত্রী রিকু পাত্র(১৭)।সে স্কুলে মাকশিট আনতে যায়। মাক’শিট নেবার পরে সে দেখে পাশ করতে পারেনি। তারপর সে বাড়িতে গিয়ে বিষ খায়,পরিবার দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা চলাকালীন মারা যায় রিকু।এই ঘটনায় কান্নায় ভেঙে পরে পরিবার।


















