উত্তপ্ত অন্ডাল চললো গুলি

উত্তপ্ত অন্ডাল চললো গুলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২১ জানুয়ারি ২০২১ পশ্চিম বর্ধমান: অণ্ডালে আবারো চললো গুলি, অন্ডালের সিঁদুলির পর এবার অণ্ডালের হরিশপুরে গুলিবিদ্ধ খনি কর্মী রঞ্জিত বাউরী।

এলাকায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবার অন্যান্য দিনের মতো   সন্ধ্যা থেকে বন্ধুদের সাথে আড্ডায় বসে ছিলেন রঞ্জিতবাবু। গুলিবিদ্ধ রঞ্জিত বাউড়ির ভাই সঞ্জিত বাউরির অভিযোগ বুধবার রাত্রি পৌনে নটা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন হটাৎ গুলির আওয়াজ শুনতে পান এবং দেখেন দুজন দুষ্কৃতী দাদাকে গুলি করে চম্পট দেয়। পিঠে গুলি লাগে রঞ্জিতবাবুর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অণ্ডাল থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়রা রঞ্জিতবাবুকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। কে বা কারা কেন গুলি ছুঁড়লো রঞ্জিতবাবুর উপর পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকাবাসীদের একাংশের অভিযোগ পুলিশের নজরদারির অভাবে এইধরণের ঘটনা বারে বারে ঘটছে।

আরও পড়ুন…আর নেই দরকার কাটমানির সরকার কর্মসূচির উদ্বোধন করলেন দেবশ্রী চৌধুরী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top