উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০ জানুয়ারি

উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০ জানুয়ারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১১ডিসেম্বর, নবম উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন শহরে। চলতি মাসের ২০ তারিখ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শনিবার) শিলিগুড়ির বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক ও উত্তরবঙ্গ উৎসব এর সাথে যারা জড়িত থাকে তাদের সাথে বৈঠক সারেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব জানান, ২০ জানুয়ারি উত্তরবঙ্গের এসব জায়গায় এই উৎসব হবে একদিনেই সমস্ত জায়গায় উদ্বোধন করা হবে। ২৩ জানুয়ারি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় মোট ৪টি বিভাগ থাকবে থাকবে ও প্রতিটি বিভাগে মোট ২০০ জন করে প্রতিযোগি ও প্রতিযোগিনী অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট ২০০ জনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি ২৬ জানুয়ারি মেরাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা শুরু হবে শিলিগুড়ির অগ্রনী সংঘ থেকে শুরু হয়ে দার্জিলিং মোড়ে গিয়ে শেষ হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, উত্তরবঙ্গের বিভিন্ন শহরের পাশাপাশি এবছর মিরিকে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গ উৎসব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top