
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,১৬ ই জুন :ডাক্তারদের আন্দোলনের ষষ্ঠ দিনে রবিবার সকাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তার দের বিক্ষোভ অব্যাহত। এদিন প্রচুর রোগী এলেও বেশিরভাগ রোগীর ও তার পরিবারের অভিযোগ ডাক্তাররা আন্দোলনের জেরে সঠিকভাবে চিকিৎসা করছেন না। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আসা এক রোগীর পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডাক্তারদের আন্দোলনের জোরে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না একই সঙ্গে অপারেশন না হওয়ায় চরম বিপাকে পড়েছে রোগীসহ তার পরিবারের লোকেরা। তবে এই আন্দোলনের জেরে ডাক্তাররা জরুরি বিভাগ খোলা রাখলেও ডাক্তারের সংখ্যা অনেক কম।



















