উত্তরাখন্ডে নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যদের খোঁজ নিতে ফ্লাইটের ব্যবস্থা করলেন শুভেন্দু অধিকারীও জেলা নেতৃত্বরা 

উত্তরাখন্ডে নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যদের খোঁজ নিতে ফ্লাইটের ব্যবস্থা করলেন শুভেন্দু অধিকারীও জেলা নেতৃত্বরা 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১১ ফেব্রুয়ারি ২০২১: উত্তরাখন্ডে তুষার ধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার লক্ষ্যা গ্রাম পঞ্চায়েতের তিন জন শ্রমিকের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার উত্তরাখণ্ড যাচ্ছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও জেলা নেতৃত্বদের তত্ত্বাবধানে ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়।

পরিবারের সদস্যদের খোঁজে উত্তরাখণ্ডে যাওয়ার ব্যবস্থা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে নিখোঁজ সুদীপ গুড়িয়া ও লালু জানা, বুলা জানার পরিবারের সদস্যরা। গত বুধবার বিকেলে চকদ্বাড়ি বেড়িয়া গ্রামে ও ট্যাংরাখালি গ্রামে গুড়িয়া ও জানা পরিবারের হাতে প্লেনের টিকিট তুলে দেন মহিষাদল মন্ডল ২ সভাপতি বিজন পানিগ্রাহী ও সাধারণ সম্পাদক অপূর্ব মাইতি। বৃহস্পতিবার দুপুর ১.৪৫ নাগাদ তাঁদের উত্তরাখণ্ডে যাওয়ার ফ্লাইট রয়েছে এমনটাই জানালেন পরিবারের সদস্যরা। পাশাপাশি ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী শহর জেলা বিজেপির এই সহানুভূতিতে। জানা গেছে গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে ছেলে তবে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিজেপি শীর্ষ নেতাদের এদিন ধন্যবাদ জানান পরিবারের সদস্যরা।

আরও পড়ুন….অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক দুই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top