উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রেল যোগাযোগ আরও উন্নত, কাজ শুরু দুই নতুন প্রকল্পের

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রেল যোগাযোগ আরও উন্নত, কাজ শুরু দুই নতুন প্রকল্পের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিণ দিনাজপুর: উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়েছে। বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, গাজোল-ইটাহার এবং বুনিয়াদপুর-ইটাহার এই দুটি রেল প্রকল্পের সংযোগ কাজ শুরু করার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দ্রুত এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য অনুরোধ করেছিলেন। রেলমন্ত্রী ইতিমধ্যেই কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগের জন্য তিনি রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দুটি প্রকল্প সম্পন্ন হলে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত হবে। এ থেকে যাত্রী এবং মালবহন উভয় ক্ষেত্রেই সুবিধা বৃদ্ধি পাবে এবং জেলার অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top